সিলেট ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

গুলিবিদ্ধ কিশোর আরাফাত হুসাইন আর নেই

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে আহত কিশোর আরাফাত হুসাইন মারা গেছে।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরাফাত।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ মিনারে শহীদ আরাফাত হুসাইনের জানাজা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গত ৫ আগষ্ট পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। পরদিন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

আরাফাতের বাড়ি ঢাকার আজমপুরের পাকুরিয়া এলাকায়। সে উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগষ্ট বিকালে আনন্দ মিছিলে গিয়েছিল আরাফাত। সেই সময় আজমপুরে থানার সামনে গুলিবিদ্ধ হন।

একটা গুলি তার পাঁজরের নিচ দিয়ে ঢুকে পিঠের দিকে বের হয়ে যায়। গুলিতে আরাফাতের ফুসফুস ছিদ্র হয়, মেরুদণ্ড গুড়া হয়ে যায়, পাকস্থলি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি হাসপাতালে ঘুরে কুমির্টোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে সিএমএইচে পাঠান। সেখানেই ভর্তি ছিল সে।

গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মাঝেই পৃথিবী ত্যাগ করেন কিশোর আরাফাত।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ কিশোর আরাফাত হুসাইন আর নেই

আপডেট সময় ১২:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪