ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা Logo ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo তেহরানে পাকিস্তান সেনাপ্রধান-ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক Logo মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী হালিমার মৃত্যু Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু Logo শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা Logo বিখাউজ মিডিয়া হাউজ-১” — জ্বলন্ত জয়নালদের ছাই পড়ুক ওদের মুখে Logo শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষে আহত ২০, সাংবাদিকদের ওপর হামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়।

সকাল ০৯.৩০ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য  নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ০৫:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩