বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ০৮:৩৮, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ |

মঙ্গলবার সকাল পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া

ফাইল ছবি

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা শ্রীমঙ্গলে এবং সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা ছিল কক্সবাজারের সন্দ্বীপে

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আপনার মন্তব্য লিখুন