ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মাধ্যমিক খুলছে শনিবার, প্রাথমিক রোববার

এপ্রিল জুড়ে তাপদাহের কারণে কয়েক দফা বন্ধ থাকার পর এবার যথারীতি পাঠকার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৪ মে) থেকেই শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। আর পরদিন রোববার (৫ মে) শুরু হবে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম।

আজ বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত কতদিন পর্যন্ত বলবৎ থাকবে- জানতে চাইলে এম এ খায়ের বলেন, এ সিদ্ধান্তটি সাময়িক। টানা বন্ধের কারণে যে শিখন ঘাটতি হয়েছে, তা পূরণ হলেই শনিবারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত বদল করা হবে।

প্রসঙ্গত, তাপদাহের কারণে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটির পর ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়। কিন্তু তাপদাহের তীব্রতার কারণে ২৯ এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়।

মুক্তবার্তা২৪.কম/ ২০২৪/০৫/০২ সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মাধ্যমিক খুলছে শনিবার, প্রাথমিক রোববার

আপডেট সময় ০৯:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪