শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ০৮:০৬, বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ আপডেট: ১১:৫৭, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

মৌলভীবাজারে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজার পৌর মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালাটি মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজীব সূত্রধর। কর্মশালার উদ্বোধন করেন বাসদ জেলা সমন্বয়ক এড. মঈনুর রহমান মগনু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, এবং প্রধান প্রশিক্ষক ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী। এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাসদ সদস্য এম. খছরু চৌধুরী, মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. জয়দীপ পাল এবং সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ সংঘ মিত্রা দে।

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা টেক্স বার এসোসিয়েশনের সভাপতি বাসদ নেতা বদরুল হোসেন, বাসদ জেলা সদস্য এড. আবুল হাসান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মহসিন এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাধুরী মজুমদার।

কর্মশালা শুরুর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আপনার মন্তব্য লিখুন