সিলেট ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তে মৌলভীবাজারে রাষ্ট্রীয় শোক ঘোষণা

আজ ২১ জুলাই ২০২৫, সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনাক্রমে মৌলভীবাজার জেলার একটি বিদ্যালয়ে বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ অনেক সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সরকার গভীরভাবে শোকাহত প্রকাশ করেছে এবং নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এই দুঃখজনক ঘটনা স্মরণে আগামীকাল ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) তারিখে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—
১. জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল ২২ জুলাই ২০২৫ তারিখে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
২. জেলার সকল মসজিদে নিহতদের মাগফিরাত কামনায় বাদ যোহর বিশেষ দোয়ার আয়োজন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তির জন্য সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, “জাতীয় এই শোকের দিনে আমরা সকল সরকারি ও বেসরকারি পর্যায়ে নিহতদের স্মরণে এবং শোক প্রকাশে সক্রিয় অংশগ্রহণ আশা করছি।”

Write Your Comment

বিমান বিধ্বস্তে মৌলভীবাজারে রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট সময় ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫