সিলেট ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় নারীর মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম হাওয়ারুন নেছা (৭০), যিনি গিয়াসনগর এলাকার মৃত মো. ছাদ উল্লাহর স্ত্রী ছিলেন।

বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের ভাতিজা ফয়ছল আহমদ জানিয়েছেন, হাওয়ারুন নেছা তার মেয়ের বাড়ি কদুপুর যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Write Your Comment

মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় নারীর মৃত্যু

আপডেট সময় ০৭:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪