রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১৩:২৮, বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ আপডেট: ১১:৫৬, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক ও হাসি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী গ্রেফতার

হাসি ক্লথ স্টোরের মালিক মহিম দে গ্রেফতার

মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক ও হাসি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী মহিম দে বৈষম্যবিরোধী অভুত্থানের মামলায় গ্রেফতার হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে তাকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর থানা পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মহিম দে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মামলার এজাহারভুক্ত আসামী।

আপনার মন্তব্য লিখুন