সিলেট ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন

শুক্রবার খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • 1061

ফাইল ছবি

ব্যক্তিগত সফরে খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে খুলনায় যাওয়ার কথা রয়েছে।

এদিন প্রধানমন্ত্রী খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছাবেন। ঘাট পার হয়ে তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করবেন। এর আগে, ২০১৮ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফর করেন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সফরে খুলনায় আসছেন। এটা তার রাষ্ট্রীয় সফর নয়, সে কারণে দলের কোনো নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ হবে কি না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে আওয়ামী লীগের দলীয় একটি সূত্র জানিয়েছে, দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের দেখা করার কথা রয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার পূর্বে প্রধানমন্ত্রীর মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে দিঘলিয়ার ভৈরব নদের কোলঘেষে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমিতে পাট গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘরসহ জমি কেনা রয়েছে। এই পাট গোডাউন পরিদর্শন করতেই তিনি সেখানে যাচ্ছেন।

মুক্তবার্তা২৪.কম/ ২০২৩/০১/০৪ সউহে

Write Your Comment

২২৬ মাদরাসায় একজনও পাস করেনি

শুক্রবার খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:২৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩