সিলেট ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

শ্রীমঙ্গলে পুলিশের কাছে অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করল সেনাবাহিনী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ বাহিনীর কাছে অস্ত্র, গোলাবারুদ এবং গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মেজবা পুলিশের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন।

এই সময় উপস্থিত ছিলেন মেজর ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

মেজর মেজবা জানান, গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর শ্রীমঙ্গল থানায় বিক্ষোভকারীদের আক্রমণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুলিশকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং থানার অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ থেকে শ্রীমঙ্গলে পুলিশি কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আগের মতোই সক্রিয় থাকবে।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে পুলিশের কাছে অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করল সেনাবাহিনী

আপডেট সময় ০২:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪