সিলেট ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত সুনিল সাঁওতাল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলার কমলগঞ্জ সড়কের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনিল সাঁওতাল উপজেলার রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে সুনিল সাঁওতাল ওই বাগানে ঘাস কাটতে যান। এ সময় বাগানের চারপাশে থাকা কাঁটাতারের বেড়ায় বিদ্যুতের সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, বন্য শুকর তাড়ানোর উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়ভাবে জানা গেছে, বাগানটি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) আতিকুর রহমান ওরফে জরিপ মিয়ার মালিকানাধীন। তিনি শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শিল্পপতি মহসিন মিয়া মধুর ছোট ভাই।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার ডুলুবাড়ী এলাকার আলী আর্জুন নামের এক ব্যক্তির কাছে বাগানটি ভাড়া দেয়া হয়েছিল। ঘটনার পর তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাঁটাতারের বেড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৮:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬