ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে ৬০০ কম্বল বিতরণ

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • 747

শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছেন মহসিন মিয়া মধু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের শ্যামলী (আউট সিগন্যাল) এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

উপজেলা কৃষকদলের আয়োজনে এবং কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. তাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষদের শীতের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করা হয়েছে, যাতে কোনো মানুষ শীতে কষ্ট না ভোগ করে।’

শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন প্রধান অতিথি মহসিন মিয়া মধু ও কৃষকদল নেতৃবৃন্দ

তিনি শীতার্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শ্রীমঙ্গলে কাউকে যেন শীতবস্ত্রের অভাবে কষ্ট করতে না হয় তা নিশ্চিত করা হবে। আজ ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকার সকল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় অনেক দরিদ্র মানুষ দুর্ভোগে পড়েছেন।’ এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে ৬০০ কম্বল বিতরণ

আপডেট সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪