ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

সিরাজনগর দরবার শরীফের ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন সম্পন্ন

বয়ান রাখছেন আল্লামা সৈয়দ হাসান আল আজহারী

হাজার হাজার রাসুল (সঃ) প্রেমির আগমনে, রাসুলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) প্রতি দুরুদ ও মহান আল্লাহ পাকের শুকর ‍গুজারের মধ্য দিয়ে সম্পন্ন হলো সিরাজনগর দরবার শরিফের ৫০তম উরসে আউলিয়া আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন।

গতকাল ২২ জানুয়ারি ২০২৫, সিরাজনগর দরবার শরীফের এই বিশেষ অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরীন, পীরে তরিকত ও রাহনুমায়ে শরীয়ত, আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী।

মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেবের সঞ্চালনায়, ও সিরাজনগর দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ সাহেবের পরিচালনা মাহফিলে বয়ান পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ আল্লামা আব্দুল মতিন, সৈয়দ হাসান আল আজহারী, আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী মহাসচিব আল্লামা মাসুদ হোসাইন আল কাদেরী, লন্ডন প্রবাসি দরবারের মেজ সাহেবজাদা মাওলানা শেখ জাবির আহমদ আল হোসাইনী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব সউম আব্দুস সামাদ, আল্লামা নূর মোহাম্মদ মাদানী, আল আমীন বারিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আব্দুল আজিজ রেজবী, আল্লামা জাহাঙ্গীর আলম মোজাহিদী, ভারত থেকে আগত আল্লামা ফুরকার আলী, মুফতি গিয়াস উদ্দিন তাহেরি, শেখ সিরাজুল ইসলাম আলকাদরী, শেখ জুবায়ের আহমদ রহমতাবাদী, আল্লামা মাশহুদ হোসাইন আল কাদরী এবং অন্যান্য বিশিষ্ট আলেমগণ।

মাহফিলে সিরাজনগর গাউছিয়া দেওয়ানিয়া হাফিজিয়া মাদ্রাসার বিভিন্ন জেলা থেকে আগত হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করেন দরবারের সেজ সাহেবজাদা মাওলানা শেখ দেওয়ান আহমদের পরিচালনায় আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী।

বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শের আলোকে ইসলামী জীবনব্যবস্থা পরিচালনার জন্য মুসলিম উম্মাহকে উৎসাহিত করেন। তারা মুসলিম উম্মাহকে ঐক্যের ডাক দিয়ে নবীর আদর্শ লালন করার এবং বর্তমান দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

আল্লামা তাহেরী তার বক্তব্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত সবাইকে নিয়ে তার প্রিয় জিকির-আজকারে অংশ নেন।

সম্মেলনের শেষ পর্যায়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী। মোনাজাতে তিনি মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্বশান্তির জন্য দোয়া করেন।

এ বছর সিরাজনগর দরবার শরীফের ৫০ বছর পূর্তি উপলক্ষে দরবার শরীফকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অতিথিদের সেবা প্রদান করেন আঞ্জুমানে ছালেকিনের নেতৃবৃন্দ, স্থানীয় যুবসমাজ এবং শাহ মোস্তফা সোসাইটির সদস্যরা।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজনগর দরবার শরীফের ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন সম্পন্ন

আপডেট সময় ০২:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫