শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ০৯:১৫, বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ আপডেট: ১৫:৩৭, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ |

সিলেটসহ ৫ বিভাগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

দেশের পাঁচ বিভাগের দু’এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিন ঢাকায় ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১০-১৫ কিলোমিটার থাকতে পারে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

আপনার মন্তব্য লিখুন