বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ১৫:১২, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ আপডেট: ১১:৫৭, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ |

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরের পর থেকে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন।

রেলওয়ের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ও সকাল সাড়ে ১০টায় ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আটকা পড়েছে। তবে ট্রেন দুটিকে নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

 

আপনার মন্তব্য লিখুন