ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

সিলেটে নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার

৫ বছরের শিশু মুনতাহা

সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজের ৭ দিন পর ৫ বছর বয়সী শিশু মুনতাহার লাশ বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মুনতাহা আক্তার জেরিন কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের বাসিন্দা শামীম আহমদের মেয়ে। আজ রবিবার ভোরে পুকুরে মরদেহের সন্ধান মেলে। এ সময় প্রতিবেশী মর্জিয়া আক্তার, তার মা আলীফজান এবং নানী কুতুবজানকে আটক করে পুলিশ।

জানা যায়, গত ৩ নভেম্বর সকালে মুনতাহা তার বাবার সঙ্গে ওয়াজ মাহফিলে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে সে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলার জন্য বেরিয়ে যায়। বিকেল হলেও বাড়ি না ফেরায় পরিবার ও স্থানীয়রা মুনতাহাকে খুঁজতে শুরু করেন, কিন্তু তার সন্ধান মেলেনি। পরে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং মুনতাহার সন্ধান দিতে পারলে পুরস্কার ঘোষণা করেন তার পরিবার।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মুনতাহাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ খালের কাদামাটিতে পুঁতে রাখা হয়। ১০ নভেম্বর ভোরে আলীফজান মরদেহ সরিয়ে পুকুরে ফেলার চেষ্টা করলে স্থানীয়দের চোখে পড়ে এবং তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহিদ জানান, “আমরা বিশ্বাস করেছিলাম মুনতাহাকে জীবিত অবস্থায় পাবো। কিন্তু ঘরের পাশে তার মরদেহ মিলবে, তা কখনো ভাবিনি।” এলাকাবাসী মুনতাহার হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “মুনতাহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং মরদেহ লুকানোর চেষ্টা চলছিল। এ ঘটনার তদন্ত চলছে।” তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪