ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

সাবেক কৃষিমন্ত্রীকে আদালতে জনতার ধিক্কার

ছবি : সংগৃহীত

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গতকাল মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো. আব্দুল আহাদের দায়ের করা হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

সকাল ১০টায় প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। তাকে প্রথমে হাজতখানায় রাখা হয় এবং পরে সকাল ১১টায় বিচারক মিছবাহ উল হকের আদালতে উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষ বয়স ও অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়।

আদালত চত্বর ও কারাগার এলাকায় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়। শুনানি শেষে আব্দুস শহীদ আদালত থেকে বের হওয়ার সময় উপস্থিত জনতা তাকে দেখে “চোর”, “ডাকাত”, “ভুয়া” বলে স্লোগান দেয় এবং ধিক্কার জানায়।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক কৃষিমন্ত্রীকে আদালতে জনতার ধিক্কার

আপডেট সময় ০৭:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪