মৌলভীবাজার ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শীতবস্ত্রের অভাবে কেউ কষ্ট পাবে না; মহসিন মিয়া

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৯:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 666

শ্রীমঙ্গলের সাগরদিঘী পাড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন পৌরসভার মেয়র মহসিন মিয়া

শীতবস্ত্রের অভাবে শ্রীমঙ্গলের কেউ কষ্ট পাবে না জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ- দলের প্রত্যেক নেতাকর্মী যেন দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে। আমি তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পৌরসভার সব ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষ হলে উপজেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এগুলো কোনো সরকারি বরাদ্দ বা বাজেটে নয়। নিজ উদ্যোগে আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের দুঃখ-কষ্ট শুনলে আমি ঘরে থাকতে পারি না। আমি আমার পরিবারের সদস্যদের বলে দিয়েছি, অসহায় মানুষের কল্যাণে যেন তারা কাজ করে।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৭ নং ওয়ার্ডে সাগরদিঘী পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালামের সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বিএনপি নেতা এম এ কাইয়ুম, নজরুল ইসলাম, আব্দুল মালেক, যুবদল নেতা টিটু দাস, মীর আবুল কালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পবিত্র শবে বরাত আজ

শীতবস্ত্রের অভাবে কেউ কষ্ট পাবে না; মহসিন মিয়া

আপডেট সময় ০৯:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪