মৌলভীবাজার ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মৌলভীবাজার জেলার ইতিহাস ও পূর্ব নাম Logo সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ’সূরা মসজিদ’ Logo নিজ এলাকায় ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিব; স্বাস্থ্যসেবায় পরিবর্তনের অঙ্গীকার Logo ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪ Logo রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় Logo ডা. শফিকুর রহমান ও নাহিদ বাসায় যাচ্ছেন তারেক রহমান Logo নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ Logo ৫৫ বছর পর মৌলভীবাজার-৪ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। এখন এটির রক্ষণাবেক্ষণ চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ রোববার (০৪ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, মন্ত্রণালয় লক্ষ্য করেছে কিছু সময়ের জন্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে অনুমোদনহীন অপ্রাসঙ্গিক কিছু কনটেন্ট শেয়ার করা হয়েছে। যা মন্ত্রণালয়ের নীতির পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের ক্ষেত্রে এই ফেসবুক পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক পেজের কোনো পোস্ট, বার্তা বা কনটেন্টে কেউ যেন বিশ্বাস বা শেয়ার না করে সে বিষয়ে সবাইকে অনুরোধ জানানো হয়।

এদিকে, মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সরকারি হালনাগাদ তথ্য ও বার্তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

আপডেট সময় ০৩:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫