সিলেট ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা Logo সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে ৯ দিন ধরে নিখোঁজ নারী, তদন্তে পুলিশ Logo ঘণ্টায় ৩৩.২ কিলোমিটার গতিতে ছুটলেন ভিনিসিয়ুস, ব্রাজিলের অন্য ফুটবলারদের গতি কত? Logo ‘ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে’—বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন আলিসন Logo শ্রীমঙ্গল প্রেসক্লাবে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড

সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে ৯ দিন ধরে নিখোঁজ নারী, তদন্তে পুলিশ

ছবি : অনলাইন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি এলাকা থেকে ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে এক নারী গত ৯ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বামী আজাদ মিয়া।

নিখোঁজরা হলেন দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্তখলা এলাকার বাসিন্দা আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তাদের মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) এবং ছেলে আজান আহমদ (৩)।

জিডি সূত্রে জানা গেছে, গত ২১ জুন রাতে দক্ষিণ ভার্তখলার বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বের হয়ে যান জুলি বেগম। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে আজাদ মিয়া উল্লেখ করেন, ২১ জুন রাতে তার অনুমতি ছাড়াই স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হন তিনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

জিডিতে তিনি আরও দাবি করেন, স্ত্রী জুলি বেগমের সঙ্গে তার কোনো ঝগড়া বা পারিবারিক মনোমালিন্য ছিল না।

জানা গেছে, জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে বর্তমানে তার পরিবারের সদস্যরা সিলেট নগরের উপশহর এলাকায় বসবাস করছেন।

ঘটনার তদন্ত করছেন দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ। মঙ্গলবার তিনি জানান, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

তিনি আরও বলেন, নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও জুলি বেগম ও দুই শিশুকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সুত্র : সি/টু/২৪

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে ৯ দিন ধরে নিখোঁজ নারী, তদন্তে পুলিশ

আপডেট সময় ০৯:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬