সিলেট ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী

শ্রীমঙ্গলে শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে সহায়তা সামগ্রী তুলে দিচ্ছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। ছবি: মুক্তবার্তা২৪.কম

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণ, উপজেলা পরিষদের সভাকক্ষ এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

এর আগে সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগর ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

একই দিন সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক বছরে এক লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী

আপডেট সময় ০৭:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬