শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শিরোনাম
প্রকাশ: ২৩:১৭, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ |

ঢাকা–সিলেট মহাসড়কে দুর্ঘটনা, কমলগঞ্জের দুই ডাককর্মীর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ডাকবাহী মেইল গাড়ির সংঘর্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একই গ্রামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজনই সিলেট ডাক বিভাগে কর্মরত ছিলেন। তাঁদের আকস্মিক মৃত্যুতে নিজ গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের জসিম আহমেদ ও আবুল কালাম। তাঁদের মধ্যে জসিম আহমেদ ডাক বিভাগের গাড়িচালক এবং আবুল কালাম মেইল গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা দুজনই মণিপুরী মুসলিম সম্প্রদায়ের সদস্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া–কাওসারনগর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ডাকবাহী মেইল গাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

একই গ্রামের দুই ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে মোকাবিল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বিশেষ করে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা। মহান আল্লাহর কাছে মরহুমদের ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁদের পরিবারকে এই শোক সইবার শক্তি দানের প্রার্থনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন