ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

ইতিমধ্যে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন কাউন্সিলর ও ডেলিগেটরা। সকাল ৭টা থেকে সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান এখন দলটির কাউন্সিলর ও ডেলিগেটদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। দেশের মানুষের দৃষ্টি আজ থাকবে সোহরাওয়ার্দীর দিকে। এবার ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়া সংক্রান্ত ঘোষণা দেবে দলটি।

সম্মেলন উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

কা.কণ্ঠ/ ২০২২/১২/২৪ সউহে

Write Your Comment

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা

আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২