মৌলভীবাজার ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

চলতি বছরের হলিউড কাঁপানো সিনেমা

বিশ্বজুড়ে জনপ্রিয় হলিউডের সিনেমা। পৃথিবীর প্রায় সব ভাষাভাষীর মানুষই এ সিনেমা উপভোগ করেন। সিনেমাপ্রেমীরা অপেক্ষায় থাকেন কবে, কখন আসবে হলিউডের সিনেমা। কারণ বিশাল বাজেট, সিনেমায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার সেই সঙ্গে বাণিজ্যক সফলতার কারণে সবাই এই সিনেমার জন্য মুখিয়ে থাকেন।

তবে মহামারির কারণে বিগত কয়েক বছর সিনেমা মুক্তিতে ভাটা পড়েছিল। এবছর আবার যুক্ত হয়েছে বৈশ্বিক যুদ্ধ। এসব কারণে হলিউড সিনেমাগুলোতে একটু নেতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু এই অচল অবস্থা কাটিয়ে চলতি বছর আলোচনায় এসেছে হলিউডের বেশ কিছু সিনেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিনেমাগুলে ব্যাপক আলোচনাও হয়েছে।

চলতি বছর হলিউডের যে সিনেমাগুলো ভার্চুয়াল জগতে সবচেয়ে আলোচনায় ছিল সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে গুগল। এসব সিনেমার মধ্যে শীর্ষে থাকা সিনেমাগুলো হচ্ছে ‘ব্ল্যাক অ্যাডাম’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘থর: দ্য লাভ অ্যান্ড থান্ডার’, ‘এনকানটো’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ও ‘দ্য ব্যাটম্যান’।

২০২২ সালে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে আসে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ এবং নাটালি পোর্টম্যান অভিনীত এ সিনেমাটি ৮ জুলাই মুক্তি পায় । সিনেমাটি সারাবছর দর্শক ভক্তদের মাঝে তুমুল আলোচনায় ছিল। জানা গেছে, এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা ক্রিস কিছুদিন আগেই বিরতি নিয়েছেন অভিনয় থেকে। বিরতি নিলেও তার সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের কোনো কমতি ছিল না এ বছর।

এ বছর প্রথমবারের মতো ‘ডিসি কমিকস’-এর সিনেমায় ‘দ্য রক’খ্যাত রেসলার ডোয়াইন জনসন অভিনয় করেছেন। একের পর এক রেকর্ড ভাঙছে তার অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটি । ন্যায়বিচার আর প্রতিশোধের রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকরা লুফে নিয়েছেন।

অন্যদিকে তিন যুগ আগে ‘টপ গান’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সুপারস্টার খেতাব পান টম ক্রুজ। সে সিনেমার দ্বিতীয় সিক্যুয়াল নিয়ে ৩৬ বছর পর চলতি বছর দর্শকদের সামনে আসেন এ মেগাস্টার। ‘টপ গান: ম্যাভেরিক’ নামে এ সিক্যুয়াল সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ আয় করে। এ সিনেমা দিয়ে সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন টম ক্রুজ। সিনেমাটি বিশ্বজুড়ে আলোচনায় ছিল।

২০২২ সালের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল ‘দ্য ব্যাটম্যান’। এ সিনেমা দিয়েই প্রথমবারের মতো ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। সিনেমাটি নিয়ে এখনো দর্শকদের আগ্রহ দেখা যায়। এছাড়া গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া অ্যনিমেটেড সিনেমা ‘এনকানটো’ চলতি বছরের শুরুর দিকেও সিনেমাপ্রেমীদের মাতিয়েছে।

এদিকে ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ বিশ্বকে ডাইনোসরের নতুন একটি পৃথিবীর সন্ধান দেন। এরই পরিপ্রেক্ষিতে কলিন ট্রেভরো নির্মাণ করেন ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’সিনেমটি। সিনেমার ৬ নাম্বার সিক্যুয়াল ২০২২ সালে মুক্তি পেয়েছে। নতুন সিক্যুয়ালের নাম ছিল ‘ফ্র্যাঞ্চাইজি জুরাসিক পার্ক’। জানা গেছে, সিনেমাটি বাণিজ্যিকভাবে বেশ সফল হয়েছে।

‘আনচার্টেড’ সিনেমাটিও চলতি বছর তুমুল আলোচনা হয়েছে। টম হল্যান্ড অভিনীত এ সিনেমাটি মহামারির পর বছরের শুরুতে মুক্তির পায়। ১২০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ সিনেমাটি আয় করেছে ৪০০ মিলিয়ন ডলার। এ ছাড়াও হলিউডের আরেকটি সিনেমা হচ্ছে ‘মরবিয়াস’। এইটি বেশ প্রশংসিত হয়েছে।

jagonews24

‘মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু’সিনেমাটি চলতি বছরের জুলাই মাসে মুক্তি পায় । মুক্তির পরপরই সিনেমাটি দারুণ ব্যবসা করেছে বক্সঅফিসে। চলতি বছর হলিউড দুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমাটি। ট্রেলারে স্যাম রেইমি দর্শকের দারুণ সিনেমা উপহার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

তবে জেমস ক্যামেরন বছর শেষে হলিউডে আলোড়ন তোলেন। তিনি ১৩ বছর পর ‘অ্যাভাটার’র সিক্যুয়াল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে আসেন তার ভক্তদের জন্য। গত ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমাটি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সব মিলিয়ে চলতি বছর হলিউড দুনিয়া বেশ ভালোই কেটেছে বলা যায়।

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

চলতি বছরের হলিউড কাঁপানো সিনেমা

আপডেট সময় ০১:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২