শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত ১০০ পরিবার পেলো ইফতার সামগ্রী
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় ও সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধু সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের...
