ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

রাষ্ট্রপতির যোগ্যতা আমার নেই : ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • 1073

ফাইল ছবি

বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য নিজের যোগ্যতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ওই পদে (রাষ্ট্রপতি) যাওয়ার যোগ্যতা আমার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাপ-আলোচনা করছেন এবং খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।

বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা কিছু করছি না। জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর। তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশকে ইট-পাটকেল ছোড়া হয়েছে।

সহিংসতা হলে আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে জানিয়ে তিনি বলেন, বিএনপির আন্দোলনের সময় জানমাল রক্ষায় আগের মতোই সতর্ক থাকবে আওয়ামী লীগ। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।
মুক্তবার্তা২৪.কম/ ২০২৩/০১/১২ সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতির যোগ্যতা আমার নেই : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩