ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে বিনা লাভে মুরগী ও ডিম বিক্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার স্থিতিশীল রাখতে ও সঠিক ওজনে সাধারণ মানুষের কাছে নিত্যপণ্য পৌঁছে দিতে বিনামূল্যে লাভ ছাড়া মুরগি ও ডিম বিক্রি শুরু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকালে শহরের নতুন বাজারে লেমন ফ্রেশমিটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মধু।

লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো. শাহীন সুলতান জানান, লেমন ফ্রেশমিট লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠান, এবং এর মাধ্যমে মহসিন মিয়ার উদ্যোগে বাজার সিন্ডিকেট ভাঙতে ও সাধারণ ভোক্তাদের স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উদ্যোগটি নেওয়া হয়েছে। এ কার্যক্রমের প্রচারণায় শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে, এবং খামারের মূল্যে লাভহীন মুরগি ও ডিম বিক্রি চালু রাখা হয়েছে। যতদিন না মুরগি ও ডিম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

মহসিন মিয়া মধু জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাজারে সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা নিয়ে নিত্যপণ্য বিক্রি করছেন। সেই সিন্ডিকেট ভাঙতে এবং সঠিক ওজনে পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামীকাল থেকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু সহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয়ের কেন্দ্র খোলা হবে, যেখানে মানুষজন পাইকারি মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন।

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে বিনা লাভে মুরগী ও ডিম বিক্রি

আপডেট সময় ০৮:২৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪