সিলেট ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ কারাগার থেকে রিমান্ডে

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল থানা পুলিশ কারাগার থেকে তাকে এক দিনের রিমান্ডের জন্য নিয়ে যায়।

মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে এবং পরে আদালত থেকে আবার কারাগারে পাঠানো হবে।

এর আগে, ২৭ নভেম্বর সকাল ১১ টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মিছবাহুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা নম্বর: জি আর-২৪৯/২৪, শ্রীমঙ্গল থানা মামলা নং-২৪, তারিখ ২৪/১০/২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩০৭/৪২৭/১১৪/৫০৬(২) এবং ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪।

২৪ নভেম্বর সাবেক কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন আব্দুস শহীদ। তিনি মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

উল্লেখ্য, ৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকা উত্তরার ১০ নম্বর সেক্টরের তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ কারাগার থেকে রিমান্ডে

আপডেট সময় ০৯:৩২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪