ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত কোচিং বন্ধ থাকবে

আগামী ১১ এপ্রিল ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।

জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ এপ্রিল ২০২৫ (বুধবার) থেকে ১৫ মে ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ১৯ মার্চ ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই সময় কোচিং সেন্টার বন্ধ রাখা আবশ্যক।

এ সময়ে কোনো কোচিং সেন্টার খোলা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইমরান হোসেন।

ট্যাগ

Write Your Comment

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা

এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত কোচিং বন্ধ থাকবে

আপডেট সময় ০৫:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫