ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

মৌলভীবাজারে ক্যাবের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার শিমুলতলা এলাকায় বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে ৪০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

ক্যাব মৌলভীবাজারের সভাপতি সহকারী অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।

অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ পীর আতাউর রহমান, মৌলভীবাজার হোয়াইট পার্ল কলেজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সালাউদ্দিন, বাংলাদেশ ফিমেল একাডেমির চেয়ারম্যান শাহাজান সিরাজ এবং ক্যাব সিলেটের সদস্য আবু বক্কর।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সিলেট বিভাগীয় সদস্য আলী আশরাফ চৌধুরী আতেফ, মুজাহিদ চৌধুরী, তানবীর চৌধুরী, সৈয়দ তফাজ্জল হোসেন এবং আশরাফ আলী প্রমুখ। তারা বন্যাকবলিত ৪০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে ক্যাব মৌলভীবাজার জেলা শাখা তাদের সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দিকে।

Write Your Comment

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা

মৌলভীবাজারে ক্যাবের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৯:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪