ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ গ্রেপ্তার, বাসা থেকে কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ (ফাইল ছবি)

বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ও তার মেয়ে ডায়না।

ওসি হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারের সময় সাবেক মন্ত্রীর বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, এবং স্বর্ণালংকার জব্দ করা হয়। এছাড়া বাসা থেকে ভারতীয় রুপি ও ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে, যেগুলি উত্তরা এলাকায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আবদুস শহীদ সরকারের পতনের পর থেকে তার উত্তরার বাসায় থাকতেন না বলে জানা যায়। মঙ্গলবার হঠাৎ বাসায় ফেরার পর আইন শৃঙ্খলাবাহিনী বাসাটি ঘিরে ফেলে এবং কয়েক ঘণ্টার অভিযানের পর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বাসার নিরাপত্তারক্ষীরা জানান, সরকারের পতনের পর থেকে তিনি এই এলাকায় খুব কমই আসতেন।

আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টানা সাতবার মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ গ্রেপ্তার, বাসা থেকে কোটি টাকার সম্পদ জব্দ

আপডেট সময় ০৬:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪