ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর

দেশের বাজারে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আজ বুধবার (১২ জুলাই) থেকে নতুন এই দর কার্যকর হবে।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় সংগঠনটির নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার খোলা তেল আট টাকা কমিয়ে ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা এবং পাঁচ লিটারের বোতলে ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও খোলা পাম তেল পাঁচ লিটারে পাঁচ টাকা কমিয়ে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেল লিটারে ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনাক্রমে ভোজ্যতেলের এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ১১ জুন বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা তেল নয় টাকা কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম দুই টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছিল। তারও আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। সে সময় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৩৫ টাকা।

মুক্তবার্তা২৪.কম/ ২০২৩/০৭/১২ সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর

আপডেট সময় ০৪:৫৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩