সিলেট ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী

মৌলভীবাজারে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

  • শাহ কামরুল
  • আপডেট সময় ১১:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 775

মৌলভীবাজারে ৭টি উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়।

আজ (১৬ ফেব্রুয়ারি) রোববার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উ‌দ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদেরকে শুভকামনা ও শুভেচ্ছা জানান। সকল প্রশিক্ষণার্থী যেন সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য সবাইকে আহবান জানান।

তিনি প্রশিক্ষণার্থীদেরকে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য জনকল্যাণ মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্ভুদ্ধ করেন।

উপমহাপরিচালক সকল প্রশিক্ষণার্থীদেরকে আনসার ও ভিডিপি ক্লাব সমিতির মাধ্যমে নিজস্ব অঞ্চলভিত্তিক সামষ্টিক উদ্যোগ গ্রহণে করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রেরণা দেন। বাহিনী ও দেশের কল্যাণে নিবেদিত সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সবাইকে উদ্ভুদ্ধ করেন। প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সবাইকে উৎসাহ প্রদান করেন।

এ সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন বিশেষ করে নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক অপরাধ নির্মুলের জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি সচেতন থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেন, উপজেলা আনসার ও ভি‌ডি‌পি কর্মকর্তা মো. শরীফ উ‌দ্দিন, উপ‌জেলা প্রশি‌ক্ষিকা, উপ‌জেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও ইউ‌নিয়ন আনসার কমান্ডার।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান

মৌলভীবাজারে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

আপডেট সময় ১১:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫