সিলেট ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী

লাউয়াছড়ায় ডাকাতির পরিকল্পনাকারী পাগলা গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংগঠিত ডাকাতির ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী ও একাধিক ডাকাতি মামলার আসামি হাবিবুর রহমান ওরফে পাগলা (৩৬) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট গ্রেফতার হয়েছেন ৫ জন।

বুধবার (১১ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‍্যাবের সহায়তায় হাবিবুর রহমান পাগলাকে গ্রেফতার করা হয়।

হাবিবুর রহমান পাগলা শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান পাগলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ৩১ মে রাতে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। থানা রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গিয়েছে।

গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।

মামলা রুজুর পর এই ঘটনায় এর আগে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

মুক্তবার্তা২৪.কম/সউহে

Write Your Comment

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

লাউয়াছড়ায় ডাকাতির পরিকল্পনাকারী পাগলা গ্রেফতার

আপডেট সময় ০২:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫