সিলেট ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা Logo মৌলভীবাজারে ‘আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি: আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব ইমরান, সদস্য ২৩ Logo শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী

২৫ মার্চ রাতে ১ মিনিট ‌‘ব্ল্যাকআউট’ থাকবে দেশ

গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাতে ১ মিনিটের জন্য ‘ব্ল্যাকআউট’ থাকবে বাংলাদেশ।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট থাকবে। এক মিনিটের জন্য সব ধরনের আলো বন্ধ হয়ে যাবে।

এর আগে, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারে যাবেন। বিদেশি কূটনীতিকরাও সেখানে যাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৫ মার্চ ইতিহাসে একটি কলঙ্কিত কালরাত। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

মুক্তবার্তা২৪.কম/ ২০২৩/০৩/০৭ সউহে

Write Your Comment

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

২৫ মার্চ রাতে ১ মিনিট ‌‘ব্ল্যাকআউট’ থাকবে দেশ

আপডেট সময় ০৬:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩