ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

বাংলাদেশে ৯০ দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত, আশা প্রকাশ জয়ের

সজিব ওয়াজেদ জয় : ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে তিনি নয়াদিল্লিকে বাংলাদেশে সংবিধান সমুন্নত রাখার বিষয়ে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে আজ বুধবার প্রকাশিত এক অনলাইন সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ এ কথা বলেন। শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টার দায়িত্বে থাকা জয় জানান, বাংলাদেশের কোটাবিরোধী আন্দোলনের সময় সরকারের কিছু সিদ্ধান্ত ভুল ছিল। তিনি বলেন, ‘আমাদের সরকারের কোটার বিরুদ্ধে অবস্থান নেওয়া ও বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। তবে, বিদেশি একটি গোয়েন্দা সংস্থার সহিংসতার পেছনে হাত ছিল বলে আমি বিশ্বাস করি।’

শেখ হাসিনা ৫ আগস্ট দেশত্যাগের আগের দিন পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়ে জয় বলেন, তাঁর মা শেখ হাসিনা দেশ ছাড়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি। কিন্তু পরিস্থিতির চাপে তিনি মাকে নিরাপত্তার স্বার্থে দেশত্যাগে রাজি করান। জয় উল্লেখ করেন, শেখ হাসিনার জন্য ভারতই ছিল নিরাপদ গন্তব্য, এবং তাঁকে সুরক্ষিত রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ধন্যবাদ জানান।

সজীব ওয়াজেদ নয়াদিল্লির উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে সংবিধান সমুন্নত রাখতে নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি, ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করবে ভারত, এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্গঠিত হতে দেওয়া হবে। আমাদের বিশ্বাস, আওয়ামী লীগ এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং আমরা নির্বাচনে জয়ী হব।

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে ৯০ দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত, আশা প্রকাশ জয়ের

আপডেট সময় ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪