ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

শ্রীমঙ্গলে ৮ দফা দাবিতে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক বিমল কর, জেলা কমিটির কো-অর্ডিনেটর জিয়ান মাদ্রাজি, প্রোগ্রাম অফিসার মনোজ তাঁতী, এবং হিসাব রক্ষণ কর্মকর্তা তাপস রাজগড়।

মানববন্ধনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থেকে সংগঠনের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের ৮ দফা দাবি:

  1. জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাস করতে হবে।
  2. জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
  3. জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে।
  4. সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে খাসজমি বরাদ্দ দিতে হবে।
  5. পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের জন্য সুরক্ষার উপকরণ সরবরাহ করতে হবে।
  6. সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা প্রবর্তন করতে হবে।
  7. সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা চালু করতে হবে।
  8. দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

Write Your Comment

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ইমামকে নৃশংস হত্যা

শ্রীমঙ্গলে ৮ দফা দাবিতে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪