সিলেট ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

নিষেধাজ্ঞার মুখে মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে খেলেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। বুধবার রাতে লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামির দুই তারকাকেই দেখা যায়নি কিউ টু স্টেডিয়ামে। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, হতে পারে শাস্তিও।

লিগ সূত্র জানায়, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগে ভাগেই এমএলএসকে জানিয়েছিল যে, মেসি ও আলবা ম্যাচটিতে অংশ নেবেন না।

তবে তারা কোনো স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন দেয়নি। ফলে নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এমএলএস কমিশনার ডন গারবার ম্যাচের আগে সাংবাদিকদের জানান, মেসি ও আলবার সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে এটা ঠিক, আমাদের আরও আগেই জানতে পারা উচিত ছিল যে তারা খেলবে না। তিনি আরও জানান, ইন্টার মায়ামি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি স্পষ্ট করা হবে।

আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরও অল-স্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি।

তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে।

মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনো ঘাটতি নেই। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে গোলসংখ্যা সমান। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

আসন্ন ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি। মেসি ও আলবার নিষেধাজ্ঞা কার্যকর হলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলকে ভুগতে হতে পারে।

মুক্তবার্তা২৪.কম/ সউহে ২৪/০৭/২০২৫

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

নিষেধাজ্ঞার মুখে মেসি

আপডেট সময় ১২:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫