মৌলভীবাজার ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পবিত্র শবে বরাত আজ Logo তারেক রহমান দেশ ছেড়ে পালাননি, ইতিহাস বিকৃত করা হচ্ছে: এম নাসের রহমান Logo কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে সমন্বয় সভা Logo ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত করা হবে: নাসের রহমান Logo জাতীয় নির্বাচন সামনে রেখে ই-রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারিত থাকে। তবে চলতি অর্থবছরে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এনবিআর সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। এ প্রেক্ষাপটে করদাতাদের স্বস্তি দিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। উল্লেখ্য, গত বছরও তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক কোটি ২৩ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। অর্থাৎ প্রায় ৯০ লাখ করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ। সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খান বলেন, “রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায় যে, যতজন করদাতা নিবন্ধিত হয়েছেন, তাদের উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন জমা দেননি, তাহলে আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।” Logo নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo দৈনিক গণকণ্ঠ পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ Logo শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে Logo দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোড়দার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত হামলাকারীকে গ্রেপ্তারের লক্ষ্যে সুনামগঞ্জ সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা, লাফার্জ, বাংলাবাজার, লুভিয়া বিজিবি ক্যাম্পসহ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টা থেকে বিজিবির সব ক্যাম্পে সীমান্ত টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। অভিযুক্ত সন্ত্রাসী যাতে সীমান্ত এলাকা ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, গুলিবর্ষণের ঘটনায় জড়িত শুটার ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের জন্য সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় বিজিবির এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :

পবিত্র শবে বরাত আজ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোড়দার

আপডেট সময় ০১:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫