ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি ইরানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, “জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে।” এতে আরও উল্লেখ করা হয়, অভিযানে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ও পরোক্ষ পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: এএফপি

Write Your Comment

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত

নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি ইরানের

আপডেট সময় ০৬:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬