সিলেট ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ Logo শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ, বোনের সংবাদ সম্মেলন Logo মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী গ্রেপ্তার Logo ইসরাইলি গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক Logo হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়হোলি আর্টিজান Logo ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধারনিখোঁজ ছাত্রী Logo মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা Logo সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে ৯ দিন ধরে নিখোঁজ নারী, তদন্তে পুলিশ Logo ঘণ্টায় ৩৩.২ কিলোমিটার গতিতে ছুটলেন ভিনিসিয়ুস, ব্রাজিলের অন্য ফুটবলারদের গতি কত? Logo ‘ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে’—বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন আলিসন

শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে শাপলাবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া ওরফে রুহেল ওরফে মোস্তফা (২৬)সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, রুয়েল মিয়া (পিতা: আছই মিয়া, মাতা: জড়িনা বেগম ওরফে সুন্দরি, ঠিকানা: সোনার বাংলা রোড, শ্রীমঙ্গল) দীর্ঘদিন ধরে শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র গড়ে তোলে। তার নেতৃত্বে ওই চক্র সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, মারধরসহ নানা ধরনের নির্যাতন করে আসছিল।
গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করা হয়। ঘটনার পরপরই রুয়েল মিয়া আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই অভিযানে তার সহযোগী ও ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রাশেদ মিয়া (২৬) (পিতা: রহিম মিয়া, মাতা: জোসনা বেগম, ঠিকানা: শাপলাবাগ, শ্রীমঙ্গল)কেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুয়েল মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় ১০টি মামলা এবং রাশেদ মিয়ার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
এর আগে একই ঘটনায় জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

ট্যাক্স রিটার্ন প্রমাণপত্রের অজুহাতে জিম্মি সেবাগ্রহীতা, শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬