Monday, October 19, 2026

Monday, October 19, 2026

Headlines
Published: 4:56 PM, Monday, October 19, 2026 |

কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার চালু

কুলাউড়ায় ইস্ট কোস্ট গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফিজিওথেরাপি সেন্টারের যাত্রা শুরু

মৌলভীবাজারের কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের যাত্রা শুরু হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই সেন্টারের মাধ্যমে স্থানীয় মানুষকে আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকার মেরিনা স্কয়ার ভবনে আনুষ্ঠানিকভাবে সেন্টারটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, নামাজ, রোজা ও যাকাত আদায়ের পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজে অংশ নেওয়া উচিত। এর মাধ্যমে আরও বেশি সওয়াব অর্জন করা যায়। তিনি বলেন, আজম জে চৌধুরী নিজের ও স্ত্রীর নামে প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এসব কাজ করছেন।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। তিনি বলেন, কেবল কুলাউড়াতেই নয়, সারা দেশেই তাদের প্রতিষ্ঠান সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পেরে তারা গর্বিত। তার মতে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্জন দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হওয়া উচিত।

Write your comment