ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

চোরাই মোবাইল ফোনসহ দু‘জন গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০২টি চোরাই মোবাইলফোন এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ ১। আজাদ মিয়া (২৫) ও ২। এনামুল হক জয় (২৪) নামে আন্তঃজেলা চোর চক্রের দুই (০২) সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আজ (০৬ মে) মধ্যরাতে কুলাউড়া থানাধীন জয়পাশা ও গিয়াসনগর এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ১। আজাদ মিয়া (২৫), পিতা-আব্দুল হান্নান, সাং-জয়পাশা গাং পাড় এবং ২। এনামুল হক জয় (২৪), পিতা-সরকুম আলী, সাং-উত্তর গিয়াসনগর, উভয় থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করে।

এসময় আটককৃতদের হেফাজত থেকে একটি Xiaomi mi A3 মোবাইল মূল্য, ২৩,০০০/-টাকা ও একটি Symphony Z28 মোবাইল, মূল্য ১০,৫০০/-টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত একটি তালা কাঁটার যন্ত্র ও একটি লোহার শাবল উদ্ধারপূর্বক  জব্দ করা হয়।

উল্লেখ’ গত ০৩ মে, ২০২৩ খ্রিঃ রাত অনুমান ০০:৩০ ঘটিকা থেকে সকাল ০৭:৩০ ঘটিকার মধ্যে কোন এক সময় কুলাউড়া থানাধীন উত্তর কুলাউড়ার বাসিন্দা টিফন আহমদ এর বাসা থেকে ২টি মোবাইল ফোন, প্রিন্টার, কম্পিউটারের হার্ডডিস্ক ও নগদ টাকাসহ সর্বমোট ১,১৮,০০০/-টাকার মালামাল চুরি হয়।

এ ঘটনায় টিফন আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় বলেন, “মামলা রুজুর পর আমরা চোরাই মোবাইলগুলোকে সূত্র হিসেবে ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের লোকেশন ট্র‍্যাক করতে সক্ষম হই। পরবর্তীতে কুলাউড়া থানার একটি টিম অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত দুজনকে চোরাই মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করে।”

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মুক্তবার্তা২৪.কম/ ২০২৩/০৫/০৬ সউহে

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

চোরাই মোবাইল ফোনসহ দু‘জন গ্রেফতার

আপডেট সময় ০৪:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩