ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক Logo শ্রীমঙ্গল শাপলাবাগের শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার Logo শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, বড় ভাই গুরুতর আহত Logo শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির নেতার মামলা: নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রেসক্লাবের Logo দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ইরানের কৌশলগত বিজয়! Logo হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত Logo রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত Logo সিলেটসহ ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা Logo সাপ্তাহিক ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ Logo শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

থার্টি ফার্স্ট নাইটে যা করা যাবে না

ছবি: সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইটে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এ ছাড়া আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না।

ডিএমপি কমিশনার আরো বলেন, হাতিরঝিল এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। রাত ৮টার পর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

থার্টি ফার্স্ট নাইটে জঙ্গি হামলার কোনো হুমকি নেই জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, নিরাপত্তার স্বার্থে পোশাকে ও সাদা পোশাকে রাজধানীজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

মুক্তবার্তা২৪.কম/ ২০২২/১২/৩১ সউহে

ট্যাগ

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক

থার্টি ফার্স্ট নাইটে যা করা যাবে না

আপডেট সময় ০৭:৫৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২