সিলেট ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস Logo সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার Logo ২২৬ মাদরাসায় একজনও পাস করেনি Logo সালমান শাহ হত্যা মামলায় ডন আটক Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Logo ‘৩৬ জুলাই’-এর দুই বছর: রক্তস্নাত অভ্যুত্থানের স্মরণে আজ জাতির শ্রদ্ধাঞ্জলি Logo শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এনসিপি, বৃষ্টির মধ্যেই সড়কে অবস্থান Logo আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কে সাইদ একরাম উল্লা

নিখোঁজের ১০ দিন পর মিলল তপু দেবনাথকে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের তপু দেবনাথ (৩৭) নিখোঁজের ১০ দিন পর উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরবাজার এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

পরিবারের সূত্রে জানা গেছে, দিপু দেবনাথ গত ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকা থেকে নিখোঁজ হন। এরপর থেকে পরিবার ও স্থানীয়রা সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ৯২০।

অবশেষে নিখোঁজের ১০ দিন পর (২৬ অক্টোবর) পরিবার সদস্যরা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরবাজার এলাকায় তাকে খুঁজে পেয়ে উদ্ধার করেন।

তার ভাই তাপস দেবনাথ মুক্তবার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তাপসের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তপু দেবনাথ অসুস্থ অবস্থায় মৌলভীবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তবে তাকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ায় পরিবার ও এলাকাবাসী স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

নিখোঁজের ১০ দিন পর মিলল তপু দেবনাথকে

আপডেট সময় ১১:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫