ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা Logo ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo তেহরানে পাকিস্তান সেনাপ্রধান-ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক Logo মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী হালিমার মৃত্যু Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু Logo শ্রীমঙ্গলে পৃথক অভিযানে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা Logo বিখাউজ মিডিয়া হাউজ-১” — জ্বলন্ত জয়নালদের ছাই পড়ুক ওদের মুখে Logo শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষে আহত ২০, সাংবাদিকদের ওপর হামলা

পলিথিন, বায়ু ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা

দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর গতকাল ২৯ জানুয়ারী (বুধবার) মোট ১৩ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা ও ঢাকার মিরপুর ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ৬টি মোবাইল কোর্ট ৯টি মামলা করে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়েছে।

নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৬টি মামলায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ ছাড়া ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। খবর বাসসের।

ঢাকার যাত্রাবাড়ীতে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২টি মামলায় ৫ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

খিলগাঁওয়ে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েমোবাইল কোট ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত এবং বেইলি রোড এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে খোলা ইট, বালি ও মাটি রেখে বায়ুদূষণের জন্য সতর্ক করা হয়।

পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ীতে শব্দ দূষণ বিরোধী অভিযানে ৫টি মোবাইল কোর্ট ১৬টি যানবাহনের চালককে ১৮ হাজার টাকা জরিমানা করে এবং ২৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

চট্টগ্রামে পাহাড় কাটা বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

পরিবেশ অধিদপ্তর দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

মুক্তবার্তা২৪.কম ৩০/০১/২০২৫ সউহে

Write Your Comment

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পলিথিন, বায়ু ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫