ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মাধবপুরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুনবাজার এলাকার ম্যাডাডোর কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০) ও সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার পিতা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার রাতের টহল অফিসার মনিরুল হক মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে। নিহত ৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

মুক্তবার্তা২৪.কম/ ২০২২/০১/০৭ সউহে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মাধবপুরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় ০৭:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩