ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২, আহত ২,৩৭৬

ছবি-সংগৃহীত

মিয়ানমারে গত শনিবার হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,০০২ জনে পৌঁছেছে বলে জান্তা সরকার নিশ্চিত করেছে। এ ঘটনায় আরও কমপক্ষে ২,৩৭৬ জন আহত হয়েছে এবং ৩০ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে এই ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

প্রসঙ্গত, ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, মান্দালয় শহর থেকে প্রায় ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের পরপরই ১৪টি আফটারশক আঘাত হেনেছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যা মূল ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পর হয়। এই আফটারশকগুলোর মধ্যে দুটি ছিল ৪ দশমিক ৯ এবং ৬ দশমিক ৭ মাত্রার, যা মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২০ মাইল দূরে আঘাত হানে। এই ভূমিকম্পে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যান্য আফটারশকগুলো প্রধান ভূমিকম্পের উত্তর ও দক্ষিণে আঘাত হেনেছে।

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: বহু প্রাণহানি, ঐতিহাসিক আভা সেতু ধসে পড়েছে

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২, আহত ২,৩৭৬

আপডেট সময় ০২:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫