ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা Logo ঈদ ও পর্যটকদের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo তেহরানে পাকিস্তান সেনাপ্রধান-ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক Logo মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী হালিমার মৃত্যু

শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক

শ্রীমঙ্গলের আলোচিত শিশু জুনায়েদ মিয়া (১৫) হত্যা মামলার মূল আসামী ও পরিকল্পনাকারী আলামিন (২২) কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলামিন (পিতা: আহাদ মিয়া, মাতা: বকুল বেগম, ঠিকানা: আলিশারকুল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) দীর্ঘদিন পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখ আলামিনের নেতৃত্বে একটি দল পরিকল্পিতভাবে শিশু জুনায়েদ মিয়াকে হত্যা করে এবং হত্যার পর মরদেহ জঙ্গলে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে ইতোমধ্যে ৪ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
তাদের দেয়া জবানবন্দির ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে ২৩ এপ্রিল ২০২৬ তারিখ ভোরে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মামলার মূল পরিকল্পনাকারী আলামিনকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে শিশু জুনায়েদ হত্যা মামলায় মোট ৫ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

শিশু জুনায়েদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন গ্রেফতার, মোট ৫ জন আটক

আপডেট সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬