ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logo অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ‘বাজেটকে চানাচুরের সঙ্গে তুলনা যারা করে, তারা জনগণের বন্ধু নয়’—তারেক রহমান Logo শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo শ্রীমঙ্গলে মক্তবে যাওয়ার পথে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Logo শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিতরণ করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড Logo দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া Logo শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ Logo শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস Logo মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ঘন কুয়াশার দাপট, বাড়ছে দুর্ভোগ

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • 940

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে ঘন কুয়াশার দখলে রয়েছে পুরো এলাকা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল উপজেলা। এতে চা বাগানের শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে এবং প্রাণীকুলেও স্থবিরতা দেখা দিয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির ঘরে। তখন দিনের বেলা সূর্যের আলো থাকায় শীতের প্রকোপ কম অনুভূত হলেও এখন ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সৌখিন ফটোগ্রাফার তারিক হাসান তার ফেসবুকে একটি পাখির ছবি আপলোড করে লিখেছেন, ‘আজ হেব্বি ঠান্ডা রে।’ তিনি নয়া দিগন্তকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে জনদুর্ভোগ বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণ প্রকৃতিতে স্থবিরতা দেখা দিয়েছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে বনের পশুপাখিরা খাবার সংগ্রহে কিছুটা দুর্বল হয়ে পড়েছে।’

এদিকে সূর্যের দেখা না পাওয়া, ঘন কুয়াশায় ঢেকে থাকা এবং হিমেল বাতাস বয়ে যাওয়ার ফলে সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিনে শহরের জনসমাগম ছিল কম। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর চাপও বেড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

ট্যাগ

Write Your Comment

অসুস্থ সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে ঘন কুয়াশার দাপট, বাড়ছে দুর্ভোগ

আপডেট সময় ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫